• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় ক্যারিয়ারে চার শতাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন তিনি। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। গত জুনে মালদ্বীপে এক যুবকের সঙ্গে ঘোরাঘুরি ও ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা গুঞ্জন। এত দিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন কেয়া পায়েল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন এই অভিনেত্রী। সেখানে মালদ্বীপ ভ্রমণ ও ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে জানতে চাওয়া হলে কেয়া বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।’

এরপর বিষয়টি ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, মালদ্বীপে তিনি গিয়েছিলেন একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে। রিসোর্টটির নাম ‘টাইকন’। সেখানে তার সঙ্গে এক বন্ধু ও বন্ধুর স্ত্রীও ছিলেন।

কেয়া পায়েল বলেন, ‘আমি মালদ্বীপে গিয়েছিলাম একটি হোটেল ও রিসোর্টের প্রমোশনে। সেটির নাম হলো টাইকন। আমি সেখানেই ছিলাম। আমার সঙ্গে বন্ধু ও তার স্ত্রীও গিয়েছিলেন। সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ। কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই ভালো। মানুষ এটি নিয়ে প্রশ্ন তুললে তখন ভালো লাগে না।’

মালদ্বীপের ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের মতো করে গল্প তৈরি করেছেন বলেও মন্তব্য করেন কেয়া। তার ভাষায়, “আমি কাজ করি দর্শকের জন্য, তারা যখন আমার কাজের প্রশংসা করেন তখন খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি অনেকেই ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন।’

এদিকে কেয়া পায়েলের প্রেম ও বিয়ে নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এর আগে আরেকটি পডকাস্টে নিজের প্রেম ও বিয়ের ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি। বিয়েকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।’

জীবনসঙ্গীকে নিয়ে কোনো সম্পর্ক গড়ে উঠলে তা প্রকাশ করতে আপত্তি থাকবে না বলেও জানিয়েছিলেন কেয়া। তিনি বলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা- সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।’

আরও পড়ুন

রেকর্ড গড়ে বিদায় নিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রেম ও বিয়ের মধ্যে পার্থক্য তুলে ধরে কেয়া আরও বলেছিলেন, প্রেম গোপন রাখার মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে। তবে বিয়ের বিষয়টি সবার সামনে প্রকাশ করেই করতে চান তিনি। তার ভাষায়, ‘বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।’

মালদ্বীপের ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে এবার নিজের অবস্থান জানালেন কেয়া পায়েল। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজকে আলাদা রাখার প্রত্যাশার কথাও তুলে ধরলেন ছোটপর্দার এই অভিনেত্রী।

কে

  • কেয়া পায়েল
  • ভিডিও
এ সম্পর্কিত আরও খবর
মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিক গ্রেপ্তার
মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিক গ্রেপ্তার
কলাপাড়ায় দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দাবি এআই
কলাপাড়ায় দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দাবি এআই
লক্ষ্মীপুরে পিডিবি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরে পিডিবি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, দিলেন ভিন্ন বার্তা
আপত্তিকর ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, দিলেন ভিন্ন বার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X